চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৪৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩১৫ জন। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫ জন।

- Advertisement -

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -
google news follower

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ল্যাবে ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করে ৮ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫ জন করোনা রোগী পাওয়া গেছে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫টি নমুনা পরীক্ষায় সবার করোনা নেগেটিভ ফল আসে।

অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০টি নমুনা পরীক্ষা করে দুইজন করোনা পজেটিভ হন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ১০ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ