চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা সেলিম মাঝী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের সংযোগ পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবলীগ নেতা সেলিম মাঝীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার সেলিম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরআগে সোমবার সন্ধ্যায় তাকে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের টহলদল সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রাতেই চাঁদাবাজি মামলায় সেলিমকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

- Advertisement -
islamibank

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানির কমান্ডার মো. আবুল ছালেহ জয়নিউজকে বলেন, বিদ্যুতের মিটার নিয়ে চাঁদাবাজির ঘটনায় সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চাঁদাবাজির মামলা দিয়ে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা তার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের সংযোগ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয়রা।

এছাড়া ৩৫০ পরিবারের কাছ থেকে এ চাঁদা নেন সেলিম। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও পরিবারগুলো বিদ্যুতের সংযোগ পাননি। পরে স্থানীয় কয়েকজন যুবক পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করেন।

এসময় জানতে তারা পারেন মিটার ফি বাবদ কোনো টাকা সেলিম মাঝি অফিসে জমা দেননি। পরে ওই যুবকরা উদ্যোগ নিয়ে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেন। এ নিয়ে সেলিম বিভিন্নভাবে ওই যুবকদের হুমকি দেন। পরে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

জয়নিউজ/আতাউর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ