বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড ৩ কোটি ৯০ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে আবারও নতুন রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে গেল ২৪ ঘণ্টায় সেতুর দুই পা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় ৪ কো‌টি টাকা।

- Advertisement -

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

- Advertisement -
google news follower

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই) হ‌তে শ‌নিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ‌তে সেতুতে প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪১ হাজার ৮১৭‌টি।

এর ম‌ধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ২৯ হাজার ৭২‌টি প‌রিবহন। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদি‌কে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ১২ হাজার ৮৭৮‌টি প‌রিবহন। এর বিপ‌রী‌তে এক কো‌টি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।

- Advertisement -
islamibank

এর আ‌গে বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্প‌তিবার (৭ জুলাই) সকাল হ‌তে শুক্রবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭শ টাকা। এ‌তে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

এর আ‌গে ঈদুল ফিত‌রে গত ২৯ এ‌প্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারপা‌রের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টো‌লে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। গেল ২৪ ঘন্টায় সেতুতে স‌ব্বোর্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ