টি-টোয়েন্টি থেকে আমাকে অবসরপ্রাপ্ত বিবেচনা করুন-তামিম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

- Advertisement -

রবিবার (১৭ জুলাই) ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দেশসেরা এই ওপেনার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

- Advertisement -
google news follower

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এই সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর সিরিজসেরা হয়েছেন তিনি।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন এই ওপেনার। সেই বিরতির মেয়াদ ছিল ছয় মাস। বিরতি শেষ হওয়ার কথা ছিল আগামী ২৭ জুলাই।

- Advertisement -
islamibank

এই ফরম্যাট থেকে ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়ে দিয়েছিলেন, উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি না খেললে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন না তিনি।

টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই চরম অনিশ্চয়তার মধ্যেই অবসরের এই ঘোষণা দিলেন তামিম। এর ফলে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল তামিমের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের।

এখন পর্যন্ত ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরির সুবাদে ১,৭৫৮ রান করেছেন তামিম। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১০৩* রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ