সাত নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাত জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ মার্চ) দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই নারী মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী। এরপর ৭ নারী মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হয় সংবর্ধনা ক্রেস্ট।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি মো. বদরুদ্দোজা বদর, ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডা. নাহিদ ফেরদৌসী বলেন, সেবা ও চিকিৎসার মানোন্নয়নের ফলে হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আস্থা ও আশার আলোকে পরিণত হয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

- Advertisement -
islamibank

এ সময় পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়ার বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. এ এস এম এম কাদির।

২০১৬ সালে ১৫ একর জায়গার ওপর গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

শুধু গোপালগঞ্জ নয় আশপাশের অন্তত ২২ জেলার মানুষ সরকারি সুবিধায় স্বল্প খরচে ছানি অপারেশনসহ চক্ষু রোগের চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ