সাইবার বুলিং ঠেকাতে ডিবির শরণাপন্ন অপু বিশ্বাস

‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব ভয়াবহ হয়ে উঠেছে।’ চিত্রনায়িকা অপু বিশ্বাস গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এমন অভিযোগ করেছেন।

- Advertisement -

রোববার সাইবার বুলিং সংক্রান্ত এক অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদের কার্যালয়ে যান অপু। সেখানে একটি অভিযোগ জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে অকারণে ভিউয়ার বাড়ানোর উদ্দেশ্যে সাইবার বুলিং করছেন অনেকে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।

‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে বিদেশেও আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’

- Advertisement -
islamibank

অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন।

এর আগে ডিবি কার্যালয়ে আসার পর অপুর সঙ্গে দুপুরের খাবার খান অতিরিক্ত কমিশনার হারুণ অর রশীদ। এ সময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

পরে হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ