চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে মারা গেছেন ভোলার মিজানুর

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত যুবকের নাম মিজানুর রহমান (৪০)। তিনি ভোলা জেলার বাসিন্দা সুলতান রহমানের ছেলে।

- Advertisement -
google news follower

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম। তিনি জানান, ট্রেনের একটি ইঞ্জিন কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসে।

ইঞ্জিনটি চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় পৌছালে রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ