বৃষ্টি হতে পারে ৫ দিন-বাড়বে তাপমাত্রা

দেশজুড়ে ডেস্ক :

দেশের দুটি জেলার উপর দিয়ে এখনো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে এটি প্রশমিত হতে পারে। দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা রয়েছে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ দিন সন্ধ্যা ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

- Advertisement -
google news follower

আগের দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে গত দু’দিনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে গত দু’দিনে কিছুটা বেড়েছে রাজধানীর তাপমাত্রা। গত শনিবার ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই তাপমাত্রা কিছুটা বেড়ে রোববার ১৭ ডিগ্রিতে পৌঁছায়।

- Advertisement -
islamibank

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি আজ সোমবার ছাড়াও আগামীকাল মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ