জরায়ুর জটিল রোগে আক্রান্ত বলিউড নায়িকা রাখি

বিনোদন ডেস্ক :

গত কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। হাতে স্যালাইনের নল, হাসাপাতালের বিছানায় শুয়ে থাকা নায়িকার ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।

- Advertisement -

অনেকে ভেবেছিলেন, এটা রাখির কোনো নতুন নাটক। ফের প্রচারের আলোয় আসার জন্য এসব করছেন।

- Advertisement -
google news follower

আবার শোনা যাচ্ছিল, হার্টের সমস্যা দেখা দিয়েছে রাখির। তবে অবশেষে জানা গেল তার অসুস্থতার কারণ। রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিং। প্রায় ১০ সেন্টিমিটার সাইজের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছে তার জরায়ুতে।

- Advertisement -
islamibank

খবরটি নিশ্চিত করেছেন রাখিও। নায়িকা জানিয়েছেন, শনিবার তার অস্ত্রোপচার হবে। রাখি বলেন, ‘আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। এই শনিবারই অপারেশন। এর থেকে বেশি কথা বলতে পারছি। রিতেশ (প্রাক্তন স্বামী) আমার ব্যাপারে সব জানাবে।’

রাখি আরও জানান, একবার তার অস্ত্রোপচার হয়ে গেলে টিউমারের আকার দেখাবেন সবাইকে। বলেন, ‘অস্ত্রোপচারের কয়েকদিন আগেই আমাকে ভর্তি হতে হলো। কারণ রক্তচাপ থেকে অন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন।’

রাখির প্রাক্তন স্বামী রিতেশ বলেন, ‘ওর অবস্থা হয়েছে রাখাল ছেলের গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাচ্ছে না।

তারা ভাবছে, ও আবার কোনো বিতর্ক তৈরি করতে চাচ্ছে। যারা সত্যিই রাখিকে জানেন, তারা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ