সাদা শাড়ি পড়ে অন্যরকম লুকে নজর কাড়লেন পরীমণি

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই ছেলে পুণ্যর সঙ্গে ছবি ও খুনসুটির ভিডিও শেয়ার করেন তিনি।

- Advertisement -

সম্প্রতি ছেলেকে নিয়ে সুন্দরবনে ঘুরতে গেছেন এই নায়িকা। আর সেখানে গিয়ে মোহনীয় লুকে সবার নজর কাড়লেন পরীমণি।

- Advertisement -
google news follower

গত ১৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

এ সময় পরীমণির পরনে ছিল সাদা শাড়ি। সঙ্গে সিলবার রঙের এন্টিকের জুয়েলারি।

- Advertisement -
islamibank

খোলা চুলে আর হালকা মেকআপের মোহনীয় রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। এদিকে নায়িকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

তার প্রশংসায় একজন লিখেছেন, পরীমণির এই রূপের লাবণ্যের কাছে কানের পাশের গোলাপের সৌন্দর্য ও হার মেনে গেলো।

এছাড়া পরীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের মাঝ দিয়ে ছেলে পুণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরী।

এ সময় পুণ্য তার টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পরতে যাচ্ছিল। পরে একজন এসে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিকমতো পরিয়ে দেন।

একপর্যায়ে সেটি পুণ্য খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায়। নেটিজেনরাও উপভোগ করেন তাদের এই খুনসুটি।

ছেলের সঙ্গে সুন্দরবন সফরের আরও কিছু ভিডিও, ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরীমণি। সেসব ভিডিওতে পরী-পুণ্যকে নিয়ে বেশ মেতে উঠতে দেখা যায় পরীর ঘনিষ্ঠ অনুরাগীদের।

নেটিজেনরাও তা দেখে বেশ সাড়া ফেলে। পাশাপাশি পূণ্যর জন্য শুভকামনা জানান তারা।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি।

কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ