মোজাম্মেল বাবু ও শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

আইন-আদালত ডেস্ক :

একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

ছাত্র আন্দোলন চলাকালে কাজের মেয়ে লিজা হত্যাকাণ্ডের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

- Advertisement -
google news follower

মামলার সুষ্ঠু তদন্তের জন্য এসময় তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। তবে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -
islamibank

এর আগে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে গতকাল রাতে বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ