সাগরপথে টেকনাফ দিয়ে ৩৪ রোহিঙ্গার অনুপ্রবেশ

দেশজুড়ে ডেস্ক :

ফিশিং বোটে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করলো নারী-পুরুষ ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা।

- Advertisement -

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ড উত্তর শিলখালী নৌকা ঘাটের দক্ষিণ পাশের ঝাউবন দিয়ে তারা অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

- Advertisement -
google news follower

মিয়ানমারের মংডু থেকে পালিয়ে টেকনাফের মেরিন ড্রাইভে আসা রোহিঙ্গাদের একজন কেফায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক যুদ্ধে আরাকান আর্মির দখলে যাওয়া শহর ও গ্রামে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে ফিশিং বোটে রওয়ানা দেওয়ার চারদিন পর বাংলাদেশে ঢুকতে পেরেছি।

রাখাইনে খাবার সংকটসহ নানান সমস্যা তৈরি হয়েছে। কোনো যুবক দেখলে আরাকান আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে। ঠিকমতো কোনো কাজ করতে পারছি না।

- Advertisement -
islamibank

আরাকান আর্মি যুদ্ধের অজুহাত দেখিয়ে ওখানে থাকা রোহিঙ্গাদের বাড়ি-ঘরে হামলা করে। এ কারণে আমরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছি।

স্থানীয় সূত্র জানায়, সকালে অনুপ্রবেশের পর, এসব রোহিঙ্গারা যে যার মতো করে পালিয়ে ক্যাম্পে ঢুকে গেছেন।

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি তারা জানেন না। জল ও স্থল সীমান্তের এ বিষয় নির্দিষ্ট সংস্থা দেখভাল করেন বলে উল্লেখ করেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ