বৃহস্পতিবার ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

অনলাইন ডেস্ক

আজকের মধ্যে দাবি না মানা হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

- Advertisement -

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ তুলে নেওয়ার সময় এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

- Advertisement -
google news follower

তিনি বলেন, ‘‘আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব।

প্রশাসনকে বলব—আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।’’

- Advertisement -
islamibank

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘আগামীকাল দাখিল পরীক্ষা রয়েছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

এর আগে দুপুরে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহিদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ