খুনের পর লাশ পুঁতে রেখে গাছ লাগিয়ে দেন মইনুল, অতঃপর…

অনলাইন ডেস্ক

রংপুরের কাউনিয়া উপজেলার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, গত ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন।

- Advertisement -
islamibank

জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন।

পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন।

পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাবের এই সহকারী পরিচালক বলেন, পরে র‌্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‌্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ