কর্ণফুলী থানার ৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী থানার সাতটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. ইলিয়াছ (৪৫)কে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গত সোমবার রাত ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার ইলিয়াছ শিকলবাহা ইউনিয়নের বকসু সওদাগরের বাড়ির হাজী বকসু সওদাগরের ছেলে।

পুলিশ জানিয়েছে, ইলিয়াছের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি যথাক্রমে পাঁচ মাস, ছয় মাস ও এক বছরের সাজাপ্রাপ্ত। বাকি মামলাগুলোর সবগুলোতেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।

- Advertisement -
islamibank

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “সাত মামলার আসামিকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ