জম্মু-কাশ্মীরে ‘অপারেশন পিম্পল’-দুই সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক

ভারতের জম্মু কাশ্মীরের কুপওয়ারায় চলছে ‘অপারেশন পিম্পল’। এতে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনীর চিনার কর্পস।

- Advertisement -

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, শনিবার (৮ নভেম্বর) এক্সে চিনার কর্পসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, লাইন অব কন্ট্রোল দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার নিরাপত্তা বাহিনী কুপওয়ারার কেরান সেক্টরে যৌথ অভিযান চালিয়েছে।

- Advertisement -
google news follower

এর মধ্যে সতর্ক থাকা সেনারা সীমান্তের কাছে সন্দেহজনক ঘোরাফেরা শনাক্ত করে এবং অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায়। এতে অনুপ্রবেশকারীরা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে বাধ্য হয়ে সেনারাও পাল্টা গুলি করে।

বিবৃতি অনুযায়ী, অভিযান এখনও চলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

- Advertisement -
islamibank

এর আগে গত ১৪ অক্টোবরও লাইন অব কন্ট্রোল দিয়ে অনুপ্রবেশ চেষ্টা ঠেকাতে গিয়ে কুপওয়ারায় ভারতীয় সেনাবাহিনীর হাতে দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর মিলেছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ