টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের খানকারডেইল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মাদক পাচারচক্রের সদস্য নুর ফয়েজ (৩২)কে আটক করেছে টেকনাফ ২ বিজিবি।

- Advertisement -

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ -২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

- Advertisement -
google news follower

তিনি জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় নুর ফয়েজের বাড়ি মাদক মজুদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মঙ্গলবার ভোর ৪টায় বাড়িটি ঘিরে ফেলে বিজিবি।

এসময় বাড়ির ছাদের গোপন কুঠুরি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শফিক নামে এক মাদক কারবারিসহ ১–২ জন পাচারকারী পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে বিজিবির অভিযান চলমান রয়েছে।

- Advertisement -
islamibank

আটক নুর ফয়েজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ