সীতাকুণ্ডে পানভর্তি ট্রাক উল্টে ২ জন নিহত,আহত ৪

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় পানভর্তি একটি ট্রাক উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

- Advertisement -

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)।

- Advertisement -
google news follower

গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। এদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বেশকিছু পানচাষী রয়েছেন। চাষী তাদের ক্ষেতের পান মীরসরাই মিঠাছড়া বাজারে সপ্তাহে ২-৩ বার মিনি ট্রাকে প্রতিরাতে নিয়ে যায়।

- Advertisement -
islamibank

শনিবার রাতে পানভর্তি ট্রাকটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে কমল ও সমীর মারা যায়।

হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, তাদের এলাকার পানচাষী রাতে মিনি ট্রাকে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যায়।

ট্রাকটি উল্টে গেলে এলাকার দুইজন মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা দুইজনেই পান ব্যবসায়ী। তবে ট্রাক চালক কৌশলে পালিয়ে যায় গাড়ি রেখে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ