খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ভাটারা থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে।

- Advertisement -
islamibank

২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার অন্যতম প্রধান আসামি তিনি।

কিন্তু সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়িতে নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরো জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহেদুল আলমের মেজোভাই।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ