আজ চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আসছে জাহাজ

অনলাইন ডেস্ক

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার ‘পিভিটি সোলানা’।

- Advertisement -

জাহাজটির সোমবার (৩০ মার্চ) বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার (৩১ মার্চ) ডলফিন জেটিতে এর বার্থিং করার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -
google news follower

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার পিভিটি সোলানা নামের জাহাজটি ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসবে।

এছাড়া, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে আট হাজার টন ডিজেল এসেছে। যদিও ৩১ মার্চ আরেকটি ছোট চালান আসার কথা থাকলেও তা দু-একদিন পেছাবে।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার জন্য চট্টগ্রাম বন্দর অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো ও খালাসে সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছে।

পূর্বে গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ