রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে কর্ণফুলী টানেলে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী টানেল–এ রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন নির্দিষ্ট সময় রাতে ট্রাফিক ডাইভারসন দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

- Advertisement -

রোববার (১৭ মে) সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

এ সময় বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও জানানো হয়েছে।

- Advertisement -
islamibank

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকরভাবে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ