পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বিদেশি অ’স্ত্র, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ‘HKG3’ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

বুধবার ভোরে হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পায় যে চান্দগাঁওয়ের হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৭ বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

- Advertisement -
islamibank

অভিযান চলাকালে জলিল নামের এক ব্যক্তির বাউন্ডারি ঘেরা ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসহ একটি বিদেশি ‘HKG3’ রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়।

অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম চালাবে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেটি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া বিদেশি রাইফেলকে ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

এখন তদন্তের মাধ্যমে অস্ত্রটির উৎস এবং এর পেছনের সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ