ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

অনলাইন ডেস্ক

ফটিকছড়িতে মাদক কেনাবেচার সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

- Advertisement -

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তাঁর ছেলে ফাহিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল বিবিরহাট এলাকায় অবস্থান নেয়।

- Advertisement -
islamibank

একপর্যায়ে মাদক কেনাবেচার সময় হাতেনাতে বাবা-ছেলেকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

তাঁদের বিরুদ্ধে এলাকায় একটি মাদক চক্র পরিচালনার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ