স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে প্রেস ক্লাব–ইবনে সিনার যৌথ উদ্যোগ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে কর্পোরেট চুক্তি করেছে দেশের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট।

- Advertisement -

এই চুক্তির আওতায় প্রেস ক্লাব-সংশ্লিষ্টরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সাংবাদিকদের কল্যাণে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

- Advertisement -
islamibank

চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এজিএম এণ্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম শাখার ম্যানেজার (এডমিন) এণ্ড ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আসিফ নেওয়াজ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য সালেহ নোমান, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল এবং সিনিয়র সাংবাদিক সিরাজুল করিম মানিক।

এ সময় ইবনে সিনা চট্টগ্রাম শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এণ্ড হেড অব কাস্টমার কেয়ার মো. হাসান, অফিসার কর্পোরেট উইং নুরুল আমিন ও মঈনুল হাসানসহ ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিনিয়র এজিএম এণ্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ইবনে সিনা ট্রাস্ট কোনো ব্যক্তি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান নয়।

এটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান। ব্যবসা নয়, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য।

সে লক্ষ্য নিয়েই আমরা কম খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, এই কর্পোরেট চুক্তির মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের নির্ভরশীল সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। একই সঙ্গে চিকিৎসা ব্যয়ে সাশ্রয়ের সুযোগও তৈরি হবে।

ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ‘সাংবাদিকদের স্বাস্থ্যসেবার কল্যাণে এগিয়ে আসার জন্য ইবনে সিনা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।

ইবনে সিনার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চট্টগ্রাম প্রেস ক্লাব সবসময় পাশে থাকবে।’

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে আরও বেশি সুবিধা পাবেন এবং পেশাগত ব্যস্ততার মধ্যেও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ