মাদ্রাসায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়ন: শাহ আলমকে পুলিশে দিল জনতা

অনলাইন ডেস্ক

বই-খাতা হাতে সকালে প্রাইভেট পড়তে বের হয়েছিল আট বছরের নিষ্পাপ শিশুটি। কিন্তু কে জানত, পথের মাঝেই ওত পেতে আছে এক বিকৃত মানসিকতার লম্পট!

- Advertisement -

১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেওয়া হয় একটি নির্জন পরিত্যক্ত বারান্দায়, তারপর চালানো হয় অমানবিক নিপীড়ন।

- Advertisement -
google news follower

তবে জাগ্রত জনতার চোখে এড়ানো যায়নি সেই অপরাধ। হাতেনাতে ধরে অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় হৃদয়বিদারক ও ক্ষোভ সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটে।

- Advertisement -
islamibank

অটক হওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম (৩৮)। সে শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে শাহ আলম শিশুটির গতিপথ রোধ করে তাকে ডেকে নেয় শিকলবাহা দ্বীপ কালার মোড়ল এলাকার ‘হাজী আজম আলী সেকান্দর’ নামের একটি পরিত্যক্ত মাদ্রাসার নির্জন বারান্দায়।

সেখানে শিশুটির হাতে দোকান থেকে কিছু কিনে খাওয়ার কথা বলে ১০ টাকার একটি নোট গুঁজে দেয় সে।

এরপরই শুরু হয় তার কূকীর্তি-প্রলোভনের আড়ালে সে শিশুটির বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক জড়িয়ে ধরে যৌন নিপীড়ন চালায়।

তবে অপরাধী পার পায়নি। ঠিক সেই মুহূর্তেই ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় বাসিন্দা মো. সাদ্দাম (৩৫) এর।

তিনি এক মুহূর্ত দেরি না করে আশপাশের লোকজনকে ডেকে তোলেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত জনতা একজোট হয়ে স্থানটি ঘেরাও করে এবং লম্পট শাহ আলমকে হাতেনাতে আটক করে।

তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় কর্ণফুলী থানা পুলিশকে। সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাহ আলমকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন জানান, আটক আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. রুবেল (৩৫) বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নির্জনতার সুযোগ নিয়ে কোমলমতি শিশুর ওপর এমন ঘৃণ্য অপরাধের ঘটনায় পুরো শিকলবাহা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

স্থানীয়রা অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ