খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি এবং বিজয় অর্জন করেছি। এখন তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। তাঁর নেতৃত্বে খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

- Advertisement -

তিনি বলেন, আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সব ক্ষেত্রের অবস্থাই নাজুক ছিল। শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবা নিশ্চিত করতে অর্থমন্ত্রী বাজেটে এ দুই খাতে দ্বিগুণ বরাদ্দ রেখেছেন। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করা। এই বরাদ্দের সুফল জনগণ পাবে। শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।

- Advertisement -
google news follower

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবু সুফিয়ান আরও বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বে জনগণের স্বপ্নের সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও সদস্য আনোয়ার হোসেন লিপু।

ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের সভাপতি ইয়াকুব চৌধুরী নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, মহানগর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, বাকলিয়া থানা বিএনপি নেতা এস এম সেলিম, ইমতিয়াজ উদ্দিন অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ