রেললাইনে হাঁটার সময় পেছন থেকে ট্রেনের ধাক্কা, ষোলশহরে নিহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।

এ সময় পেছন দিক থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন এগিয়ে এলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

অসীম ধর বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ব্যক্তি রোহিঙ্গা বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।’

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

ষোলশহর স্টেশনের আইসি অসীম ধর বলেন, নিহতের হাতের ছাপ নেওয়া হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তার পরিচয় এবং পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ