আকবরশাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, মুহূর্তেই ছড়াল শিখা-ধোঁয়া

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন পরিবেশ অধিদপ্তরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -

সকালের ব্যস্ততা শুরুর আগেই হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশে তৈরি হয় উদ্বেগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

- Advertisement -
google news follower

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুনের বিস্তার আর বড় আকার ধারণ করতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -
islamibank

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ