রাউজানে অপরাধ দমনে পুলিশের তৎপরতা: পিস্তল-২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন কার্যক্রমের ধারাবাহিকতায় রাউজানে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর বিকাল ৫টায় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের বাচাইয়ের দোকান মোড় এলাকায় জগন্নাথহাট-ফকিরহাট সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল রাউজান থানা পুলিশ।

- Advertisement -
google news follower

চেকপোস্টে তল্লাশির একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। তবে পুলিশের সংকেত অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন সিএনজি চালক মাসুদ রানা বাবু (২৬)। পরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় মাসুদ রানা বাবুর হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

- Advertisement -
islamibank

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মাসুদ রানা বাবু (২৬)-এর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ