সীতাকুণ্ডে টাইলস বোঝাই পিকআপভ্যানের দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পথে টাইলস নিয়ে যাচ্ছিল পিকআপভ্যানটি। ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় পিকআপের সামনের অংশ। আর সেই ধ্বংসস্তূপে আটকা পড়ে প্রাণ হারান মো. ইসমাইল (২৫), পেশায় টাইলস মিস্ত্রি।

- Advertisement -

সোমবার (৫ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে টাইলস বোঝাই একটি পিকআপভ্যান চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে পিকআপভ্যানটি সীতাকুণ্ডের ফকিরহাট বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

প্রচণ্ড ধাক্কায় পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা টাইলস মিস্ত্রি ইসমাইল গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত ইসমাইলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক মো. নুরুল আফসার বলেন, চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা জানি না।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যানটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ