পটিয়ায় নিজ বাড়ি থেকে কিশোর গ্যাং সদস্য বাবু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ওমর ফারুক বাবু (২৩) নামে এক কিশোর গ্যাং সদস্যকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় ছিল গ্রেপ্তারি পরোয়ানা।

- Advertisement -

সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাবু কিশোর গ্যাংয়ের সদস্যদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

- Advertisement -
islamibank

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ