৭ জনকে জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা,আমবাগানে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

অভিযানে প্রায় ৫০টি অবৈধ দোকান, স্থাপনা ও নির্মাণসামগ্রী উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

- Advertisement -
google news follower

একই সঙ্গে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

- Advertisement -
islamibank

অভিযান চলাকালে নগরের আমবাগান এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসানো এবং বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র উঠে আসে।

পরে এসব অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রায় ৫০টি দোকান ও স্থাপনা এবং ফুটপাতের ওপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়।

এ ছাড়া ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

এসব মামলায় মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। খুলশী থানা পুলিশও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা করে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ