যাত্রী হয়রানি ও বিশৃঙ্খলা ঠেকাতে শাহ আমানতে অভিযান, তিনজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও বিশৃঙ্খলা ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

গত কয়েক দিনের অভিযানে যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

অন্যদিকে, সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -
islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নির্বিঘ্নে আগমন ও প্রস্থান নিশ্চিত করা, বিমানবন্দরের দোকান ও লাউঞ্জে খাবারের মান ও মূল্য যাচাই এবং যাত্রী টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গত কয়েক দিন ধরে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন অমান্য করার দায়ে পাঁচজনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত, হয়রানিমুক্ত পরিবেশ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ