চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পরও তাঁর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে কিংবা তাঁর স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৩২০-০৫২২০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।




