ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হল কক্সবাজার টেকনাফের পল্লানপাড়ার মো.আনোয়ারের ছেলে শাহজাহান (২২), নোয়াখালী সেনবাগের মোবারক আলী বেপারির বাড়ির মোস্তফা হোসেন মানিকের ছেলে টিপু সুলতান হায়দার (২২) ও কক্সবাজার টেকনাফের নাইট্যংপাড়ার মো. ইউনুছ হোসেনের ছেলে রাহেদ হোসাইন রাহাদ (২০)।

- Advertisement -
google news follower

এ সময় টেকনাফের মো. শাকিল (২২) ও মো. আব্দুল্লাহ (২৪) নামের দুই মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ জানায়, সোমবার (২৭ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে বাকলিয়া থানার নতুন ব্রিজ পুলিশ বক্সের সামনে ফুটপাতের উপর অভিযান চালিয়ে ৮,০২০ পিস ইয়াবাসহ এই তিনজনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, জব্দকৃত ইয়াবা তারা টেকনাফ থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের জন্য চট্টগ্রাম শহরে আনতো।

- Advertisement -
islamibank

গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

-জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ