চবির ভর্তি পরীক্ষা ২৬ থেকে ৩১ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর।

- Advertisement -

রোববার (২৮ জুলাই) বিকেলে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -
google news follower

বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর ২০১৯ থেকে ৩১ অক্টোবর ২০১৯ তারিখ অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।’

- Advertisement -
islamibank

সভায় চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ