মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

মিয়ানমারের দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

শুক্রবার মোন রাজ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছিল, কিন্তু প্রবল বৃষ্টি ও কাদার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় বলে জানিয়েছে বিবিসি।

- Advertisement -
google news follower

ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনার পাঁচদিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে।

চলতি বর্ষায় বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, বহু সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

- Advertisement -
islamibank

মিয়ানমারের অনেকগুলো রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ