বঞ্চনা থেকেই প্রতিরোধের শক্তি পেয়েছিলেন বঙ্গবন্ধু: আ জ ম নাছির

পাকিস্তানিদের বঞ্চনা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরোধের শক্তি পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন ওয়াসা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -
google news follower

সভায় প্রধান আলোচকের বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ ২৪টি বছরের শাসনামলে বাঙালির শৌর্য, সম্পদ, ঐতিহ্য, ইতিহাস ধংসের খেলায় মেতে উঠেছিল। এই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে ২৪ বছরের মধ্যে ১৪ বছরই পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারান্তরীণ করে রেখেছিল।

তিনি বলেন, সেদিন সাড়ে সাত কোটি বাঙালির মুখে হাসি ফোটাতে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিতে গিয়ে বঙ্গবন্ধুকে বিসর্জন দিতে হয়েছে নিজের পরিবার-পরিজন, সুখ-স্বাচ্ছন্দ্য সবকিছু। তবুও তিনি পিছু হটেননি।

- Advertisement -
islamibank

‘পাকিস্তানির আঘাত, শোষণ, নিপীড়নকে এগিয়ে চলার অদম্য উৎসাহ হিসেবে নিয়েছিলেন এই মহামানব। বঞ্চনা থেকেই প্রতিরোধের শক্তি সঞ্চার করেছিলেন জাতির পিতা। বীর বাঙালিকে সঙ্গে নিয়ে তিনি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে গিয়েছিলেন।’

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. এনায়েত উল্লাহ সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মো. শাহজাহান সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বক্তব্য রাখেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ