১০ হাজার ইয়াবাসহ আটক ২

লোহাগাড়ায় পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা। আটক করা হয়েছে দুইজনকে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে দুটি অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
এদিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন বসনিয়াপাড়া এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩১) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকার মো. ইয়াছিনের ছেলে মো. আবদুল্লাহ (২০)।
এদের মধ্যে শাখাওয়াত হোসেনের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা এবং আবদুল্লাহর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা আটক করা হয়।
জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ