চলতি মাসেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের ক্লাস: শিক্ষামন্ত্রী

চলতি মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

- Advertisement -

শুক্রবার (৪ মার্চ) সকালে বনানীতে ভারতে শিক্ষা গ্রহণ বিষয়ে এডুকেশন ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

- Advertisement -
google news follower

শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো।

গত ২১ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়।

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেখানে আমরা পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নিয়েছি সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন- বিষয়টা দেখবেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ