হাটহাজারীতে পোল্ট্রি ফার্মে আগুন/পুড়ে ছাই ৪ হাজার মুরগী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটের পশ্চিমে পাহাড়তলীর ১ নং ওয়াডস্থ মাহমুদাবাদের উত্তর পাড়া রোড় সংলগ্ন এলাকায় একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে অজিফা পোল্ট্রি ফার্মে এ আগুনের ঘটনাটি ঘটে।

- Advertisement -
google news follower

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ফার্মটির চার হাজার একশত পঞ্চাশটি মুরগী পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারি নুরুল কবির ও ইনচার্জ মেহেদী হাসান জানান, তার খামারে ৪১৫০টি (২৫ দিন বয়সী) মুরগীসহ ২৫ বস্তা পোল্ট্রি ফিড অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত সাড়ে ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -
islamibank

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করছে হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ