মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে ১২ ডিসেম্বর। অতিথিদের যাতায়াতে ভাড়া করা হয়েছে তাই ২০০ বিমান! ভারতের সবেচেয়ে ধনী পরিবারের মেয়ের বিয়ে বলে কথা।
আগামী ১২ ডিসেম্বর আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হবে এই ধনীর দুলালীর। চলছে উৎসব। মেয়ের বিয়েতে কোনো কিছুরই কমতি রাখা যাবে না। রাজস্থানের উদয়পুরে ৮ ও ৯ ডিসেম্বর বিয়ের উৎসব হবে। তাই গোটা রাজস্থানজুড়েই বর্ণিল সাজ।
বিয়ে উপলক্ষে উদয়পুর বিমানবন্দরে থাকছে ২০০ বিমান। অতিথিদের যাতায়াতের জন্য এ ব্যবস্থা করেছেন বাবা মুকেশ। উদয়পুর বিমানবন্দরে দিনে মাত্র ১৯টি বিমান চলাচল করে। কিন্তু আম্বানির এই আয়োজনের কারণে ব্যস্ততা বেড়ে গেছে বিমানবন্দর কর্তৃপক্ষের।
শুধু বিমান নয়, শহরের সব ফাইভ স্টার হোটেল বুকিং দিয়েছেন আম্বানি। দেশি-বিদেশি অতিথিরা থাকবেন সেখানে। বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য থাকবে জাগুয়ার, মার্সিডিস, পোর্শে, অডি, বিএমডব্লিউ।



