চোখ-মুখ-ঠোঁট ফুলে লাল, বীভৎস চেহারায় উরফি

বিনোদন ডেস্ক :

স্টাইলিশ পোশাক আর নানা অদ্ভুত কাণ্ড নিয়েই আলোচনায় থাকেন উরফি জাভেদ। স্যোশাল মিডিয়ায় তিনি শুধু পোস্ট করার অপেক্ষা, মুহূর্তেই সেসব হয় ভাইরাল।

- Advertisement -

কিন্তু এবার পোশাক বা বিতর্ক নয়, সোমবার নিজের প্রোফাইল থেকে তিনি নিজেই তাঁর কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে, তাঁর চোখ-মুখ-ঠোঁট ফুলে লাল।

- Advertisement -
google news follower

কীভাবে এমন হলো অভিনেত্রীর?

বলিউডের নায়িকারা নিখুঁত রূপ পেতে মাঝেমধ্যেই চোখ-ঠোঁট-নাকে অস্ত্রোপচার করান। অনেকে আবার মসৃণ টানটান ত্বকের জন্য বোটক্স কিংবা ফিলার করিয়ে থাকেন। অনেকের ক্ষেত্রে এই কৃত্রিম সৌন্দর্যায়ন সফল হয়। আবার অনেকের ক্ষেত্রে একেবারে বিপরীত ফলও নিয়ে আসে।

- Advertisement -
islamibank

যদিও উরফি অবশ্য বোটক্স কিংবা ফিলার, কোনওটাই করাননি। তিনি জানান, অ্যালার্জির কারণেই এই দশা তাঁর চেহারার।

উরফি বলেন,‘‘আমার ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে। প্রায়শই দিন দুয়েক অন্তর এ রকম চেহারা নিয়ে ঘুম থেকে উঠি। এটার জন্য আমার ইমিউনোথেরাপিও চলছে। এরপর থেকে যদি আমার মুখ ফোলা দেখেন, তা হলে বুঝবেন, আমার অ্যালার্জি হয়েছ।

গত ১৮ বছর ধরে থেকে এই স্বাভাবিক ফিলার আর বোটক্স করিয়ে আসছি। সেটা ছাড়া আর কিছুই করাতে হয়নি। তাই এ বার থেকে আমার মুখ ফোলা দেখলে, দয়া করে আর ফিলার না করার পরামর্শ দেবেন না। এইটুকু সহানুভূতি দেখালেই চলবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ