চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের দক্ষিণ ঘাটা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়া বাইপাস সড়কে কক্সবাজারমুখী একটি ট্রাকের সাথে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি তাদের হেফাজতে নেয়।
জেএন/পিআর




