লোহাগাড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত বৃদ্ধের নাম আব্দুল আলম (৬০)। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহর চান্দা এলাকার মৃত আশরাফের ছেলে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, আজ চট্টগ্রাম আদালতে একটি মামলার তারিখ ছিলো আব্দুল আলমের। তাই সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে শহরের উদ্দ্যেশে গাড়িতে উঠার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন।

হঠাৎ কক্সবাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

- Advertisement -
islamibank

তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল আলম।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার এএসআই মনজুর আহামেদ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ