খুনের অভিযোগে ৪ বন্ধুকে হেফাজতে নিয়েছে পুলিশ

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকাস্থ কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় স্কুল ছাত্র রাহাত ইসলাম (১২)র মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (৩০শে এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাহাতের নিথর দেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

রাহাত খান নগরীর চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে। সে সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্যও বলে জানা গেছে।

এদিকে রাহাতকে তার ৪ বন্ধু মারধরের পর আহত অবস্থায় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়ার অভিযোগ পেয়ে পুলিশ ওই চার বন্ধুকে জিজ্ঞাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) স্কুল ছুটির পর বন্ধুদের সাথে নদী পাড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় রাহাত। বুধবার সকালে হামিদচরের কর্নফুলী নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাহাতকে পূর্ব শত্রুতার জেরে তার চার বন্ধু মিলে তাকে মারধর করে নদীতে ফেলে দিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছেন জানালেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। বলেন, তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ