বোয়ালখালীতে বাইক দুর্ঘটনায় ৩ জন আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীর ইউনিয়নের তুলাতল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে বাইক দুর্ঘটনাটি ঘটে। আহতের মধ্যে সাব্বির নাম ৬ বছর বয়সী এক শিশুও রয়েছে।

- Advertisement -
google news follower

আহত বাকি দুজন হলেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের আলতাফের ছেলে মো.বেলাল (৪২) ও একই এলাকার মো.হোসেনের ছেলে সাকিব (২৬)। মো. বেলাল আহত শিশু সাব্বিরের পিতা। তারা তিনজনই উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর তুলাতলে একটি বাইক হঠাৎ সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এতে এক শিশুসহ তিন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

- Advertisement -
islamibank

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা.পূজা ভৌমিক বলেন, বিকেল ৩টার সময় বাইক দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন।

তবে বাইক চালক মো.বেলালের পা ভেঙে গেছে এবং মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ চিকিৎসক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ