লাইনচ্যুত বগি রেখে চলে গেল ট্রেন, ১১ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ভোর রাতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

- Advertisement -

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা গামী ট্রেনটি সীতাকুণ্ড রেলস্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিংয়ের মধ্যবর্তী অংশে দুইটি কন্টেইনার এবং একটি বগি ফেলেই চলে যায়। এর মধ্যে একটি কন্টেইনার রেললাইনের বাইরে চলে যায়।

দুর্ঘটনার কারণে রেললাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রেনের মূল অংশ পরে বরতাকিয়া রেলস্টেশনে গিয়ে থামে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

- Advertisement -
islamibank

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ের কর্মকর্তারা পৌঁছেছেন।

রেলসূত্র জানিয়েছে, ঘটনার খবর পেয়ে আজ শনিবার সকালে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারীরা। এরপর ঘটনার ১১ ঘণ্টা পর বেলা দুইটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেললাইনে চলাচলকারী ট্রেনগুলো ডাউন লাইন (চট্টগ্রামমুখী লেন) দিয়ে চলাচল করেছে।

এতে গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছেছে ট্রেনগুলো। দুর্ঘটনাকবলিত তিনটি বগিতে গার্মেন্টস পণ্য ও জুতা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ