সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার নির্দেশ

অনলাইন ডেস্ক

নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলকভাবে উৎসে আয়কর কর্তনের নির্দেশ দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়।

- Advertisement -

সোমবার (১০ নভেম্বর) জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

- Advertisement -
google news follower

নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন–২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারীদের ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয় করমুক্ত সীমার বাইরে পড়ে।

তাই বেতন বিল প্রস্তুতের সময় তাঁদের উৎসে কর কেটে রাখার বাধ্যবাধকতা থাকবে।

- Advertisement -
islamibank

এতে আরও উল্লেখ করা হয়েছে—ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী, সরকারি বেতন থেকে আয়করসহ অন্যান্য বাধ্যতামূলক কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট উত্তোলনকারীর ওপর ন্যস্ত।

নতুন এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগেও পাঠানো হয়েছে এবং বাজেট–১ শাখায় কর্মরত যুগ্ম সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা একটি আধা-সরকারি চিঠিতে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তন নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ