পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা এখন ঢাকায়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে এসেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে ঢাকা আসার খবর আগেই নিশ্চিত করেছেন তিনি নিজেই।

- Advertisement -

এ ছাড়াও সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছেন অভিনেতা।

- Advertisement -
google news follower

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আহাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

- Advertisement -
islamibank

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ